পলাশে ট্রলি চাপায় শিশুর মৃত্যু
১০ নভেম্বর ২০২১, ০৩:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলি চাপায় নদী আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নদী আক্তার কাজীচর গ্রামের মো: নবী হোসেনের মেয়ে। দুর্ঘটনার পর ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১ টার দিকে কাজীচর গ্রামে ঘাতক ট্রলিটি হামিদুল্লাহর বালুর আড়ত থেকে বালু নিয়ে যাওয়ার সময় সড়কের পাশে শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটিকে জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে যায়। এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘনার পর ট্রলিচালক পালিয়ে যায়। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা