পলাশে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ নভেম্বর ২০২১, ০৮:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকাল সাড়ে ৪ টার দিকে পলাশ বাস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, সহ-সভাপতি মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এস এম মান্নান, ডাঙ্গা ইউপি যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, চরসিন্দুর ইউপি যুবলীগের সভাপতি আকরাম হোসেন, গজারিয়া ইউপি যুবলীগের সভাপতি ফারুকুল ইসলাম ফারুক প্রমুখ। পরে বিশাল আকারের একটি কেক কেটে দিবসটি উদযাপন করেন যুবলীগের নেতা-কর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা