পলাশের দুই ইউপিতে প্রার্থীদের মনোনয়ন দাখিল
২৫ নভেম্বর ২০২১, ০৫:৫৫ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ এএম
পলাশ প্রতিনিধি:
চতুর্থ ধাপে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ও চরসিন্দুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জুবাইদা খাতুনের কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা এসব মনোনয়ন দাখিল করেন।
এতে জিনারদী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দাখিল করেন, জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম গাজী। একই সাথে চেয়ারম্যান পদে কাজী রফিকুল ইসলাম, মো: কামরুজ্জামান খন্দকার, মাসুদ খান, মল্লিকা দত্তসহ চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করেন। পাশাপাশি ৯টি ওয়ার্ডে ৪০ জন সাধারণ সদস্য ও ১০ জন সংরক্ষিত নারী সদস্য মনোনয়ন দাখিল করেন।
অন্যদিকে চরসিন্দুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাখিল করেন, চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোফাজ্জাল হোসেন রতন। একই সাথে চেয়ারম্যান পদে জয়নাল আবেদীন, শহিদুল্লাহ কমল, কামরুল আহসান, মো: মোবারক হোসেনসহ চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করেন। পাশাপাশি ৯টি ওয়ার্ডে ৩৪ জন সাধারণ সদস্য ও ১৩ জন সংরক্ষিত নারী সদস্য মনোনয়ন দাখিল করেন।
নির্বাচন অফিস জানায়, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে এই দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চরসিন্দুর ইউনিয়নে ইভিএম ও জিনারদীতে ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। চরসিন্দুরে ২২ হাজার ২০ জন ও জিনারদীতে ২৫ হাজার ৮২৬ জন ভোটার ভোট প্রদান করবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ