পলাশে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহত
১১ জানুয়ারি ২০২৩, ০৫:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় ড্রাম ট্রাকের চাপায় তাসমিয়া আক্তার নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের ঠৈঙ্গারদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসমিয়া কেন্দুয়াব গ্রামের হোসেন আলীর মেয়ে।
পুলিশ ও ডাংগা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার বাদল মিয়া জানান, সকাল থেকে এনডিএ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ড্রাম ট্রাক পাঁচদোনা-ডাঙ্গা সড়ক নির্মাণের কাজ করছিলো। দুপুর ১২টার দিকে ট্রাকটি ডাঙ্গার কেন্দুয়াব গ্রামের ঠৈঙ্গারদী এলাকায় পৌঁছালে সড়ক পার হতে যাওয়া তাসমিয়া নামের তিন বছরের এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু তাসমিয়ার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ড্রাম ট্রাক জব্দ ও চালককে আটক করে পুলিশ।
ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সহকারী উপপরিদর্শক) খাইরুল ইসলাম জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা