পলাশে শীতলক্ষ্যা পাড়ের তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যার তীরে পাকা ভবন, দোকান ঘরসহ তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। রোববার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ঘোড়াশাল বাজার হতে সাদ্দাম মার্কেট পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক একেএম আরিফ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
বিআইডব্লিউটিএর পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, পলাশে শীতলক্ষ্যা নদীর পাড়সহ দেশের বিভিন্ন নদীতে চার দিনব্যাপী এই অভিযান চলবে। শীতলক্ষ্যার পাড়ে অবৈধ স্থাপনার ফলে প্রায় ১০ একর জমি ভরাট হয়ে গেছে। যা পুনরুদ্ধারে দিনব্যাপী অভিযান চালানো হয়।
প্রথমদিনে ঘোড়াশাল বাজার থেকে চরঘোড়াশাল শ্মশ্বান ঘাট পর্যন্ত দশ একর এলাকা জুড়ে নদী পাড়ে গড়ে ওঠা তিন শতাধিক পাকা ঘর, টিনশেড দোকান, বাজারসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান শেষে বেড়া নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানো হবে বলে জানান বিআইডব্লিউটিএর পরিচালক একেএম আরিফ উদ্দিন।
৭ দিন আগে এসব স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হলেও সরিয়ে না নেয়ায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নদীর পাড়ের জায়গা রক্ষায় উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে বলে জানায় বিআইডব্লিউটিএ।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরেই ঘোড়াশাল স্টেশন এলাকার নদীর তীর ঘেঁষে অবৈধ দোকানপাট ও স্থাপনা তৈরি করেন প্রভাবশালীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা