পলাশে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
১৯ জুন ২০২০, ১০:৫০ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ এর লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশে উপজেলার ঘোড়াশাল পৌর এলাবার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এসময় সামাজিক দূরত্ব না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। কেউ যদি সামাজিক দূরত্ব বজায় না রাখে ও মাস্ক ব্যবহার না করে অহেতুক বাইরে ঘুরাফেরা করে। তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যা প্রতিদিনই অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি