পলাশে সৎ পিতার অসৎ কর্ম
২৪ জুন ২০২০, ০৭:০৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় সৎ পিতা কর্তৃক ১২ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশু কন্যার মা বাদি হয়ে বুধবার (২৪ জুন) বিকালে পলাশ থানায় একটি ধর্ষণের মামলা করেন।
এর আগে মঙ্গলবার রাতে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে নিজ বাড়িতে শিশু কন্যাকে ধর্ষণ করে সৎ পিতা সাদ্দাম কাজী (৩০)। এ ঘটনার পর থেকে সাদ্দাম কাজী পলাতক রয়েছে। অভিযুক্ত সাদ্দাম কাজী নোয়াকান্দার হোসেন কাজীর ছেলে।
শিশু কন্যার মা জানান, প্রথম স্বামী মারা যাওয়ার পর ৮ বছর আগে ওই শিশু কন্যাকে নিয়ে সাদ্দাম কাজীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এরমধ্যে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। অভাব অনটনের সংসার হওয়ায় স্বামী-স্ত্রী নরসিংদীতে একটি গার্মেন্টসে চাকুরি নেয়। গত কয়েক মাস ধরে তার স্বামী চাকুরি ছেড়ে বাড়িতে অবস্থান করতে থাকে। এর মধ্যে মেয়েকে রেখে মা কাজে চলে গেলে সৎ বাবা সাদ্দাম কাজী প্রায় সময় মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি শশুর শাশুরিকে অবগত করেও কোন সুরাহা মেলেনি। সর্বশেষ মঙ্গলবার রাতে শিশু কন্যার মা গার্মেন্টসে গেলে একা ঘরে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে সৎ বাবা সাদ্দাম কাজী। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে পালিয়ে যায় সাদ্দাম কাজী।
এ ব্যাপারে পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দিন জানান, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাদ্দাম কাজীকে আটকে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা