করোনায় মৃতদের দাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের মাঝে পি.পি.ই বিতরণ
২৬ জুন ২০২০, ০৬:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পলাশ উপজেলায় করোনা বা করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের মাঝে পি.পি.ই বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকালে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদীর উদ্যোগে দ্বিতীয় দফায় ২৫টি পি.পি.ই, মাস্ক ও হ্যান্ডগ্লাবস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী মুফতি আবদুর রহিম ও তার অন্যান্য সহযোগী স্বেচ্ছাসেবীসহ আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল, মেহেদী হাসান রিয়াদ ও অন্যান্য সদস্যরা।
পি.পি.ই হাতে পেয়ে মুফতি আবদুর রহিম বলেন, এ পর্যন্ত আমরা প্রায় ১৯ জন করোনা আক্রান্ত মৃতদেহ দাফন করেছি। নরসিংদী সদর ও পলাশে আমাদের প্রায় ৩২জন্য স্বেচ্ছাসেবী রয়েছেন যারা করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সন্ধান পেলেই দলবল নিয়ে ছুটে চলেন দাফন করার জন্য। করোনার এই পরিস্থিতিতে আমাদের পর্যাপ্ত পি.পি.ই নেই। কেননা একটি লাশ দাফন করে সাথে সাথে পি.পি.ই গুলো পুড়িয়ে দিতে হয়। কেবল একবার ব্যবহার করা যায়। আলোকিত নরসিংদীকে ধন্যবাদ দুই দফায় আমাদের কে প্রায় ৫০টি পি.পি.ই দেয়ার জন্য।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা