রায়পুরায় স্কুলছাত্রী ধর্ষণ: ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি শাকিল গ্রেফতার
২৭ নভেম্বর ২০২০, ০৫:৫৫ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় রাজিউদ্দিন অডিটরিয়ামে ডেকে নিয়ে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলার আসামী বহিস্কৃত উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। এক মাস ৫ দিন পলাতক থাকার পর শুক্রবার (২৭ নভেম্বর) ব্রাহ্মনবাড়িয়ার একটি রেষ্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামী ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল রায়পুরা উপজেলার পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের নেতা আমিনুল হক চৌধুরীর ছেলে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ভুক্তভোগী ঐ ছাত্রীর সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে মোবাইলের সূত্র ধরে শুক্রবার দুপুরে ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্ব রোডের পাশের একটি রেষ্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ওই স্কুল ছাত্রীর সাথে ছাত্রলীগ নেতা শাকিলের ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিয়ে করার কথা বলে গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই ছাত্রীকে ডেকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুরস্থ সরকারি রাজু অডিটরিয়ামে নিয়ে যায় শাকিল। কিন্তু বিয়ে না হওয়ায় কিছুক্ষণ পর ওই ছাত্রীকে তার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে একই তারিখ রাত ১০টার দিকে বিয়ে করার কথা বলে আবারও বাড়ি থেকে ওই অডিটরিয়ামে ডেকে আনা হয় ছাত্রীটিকে। পরে সেখানে অডিটরিয়ামের কেয়ারটেকার সুমনের সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগ নেতা শাকিল। এসময় স্থানীয়রা ঘটনা টের পেয়ে অডিটরিয়াম ঘেরাও করলে শাকিল ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে। পরদিন ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় পুলিশ। শুক্রবার দুপুরেই নির্যাতিতা ওই ছাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় অডিটরিয়ামের কেয়ারটেকার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ