রায়পুরায় জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
২৯ নভেম্বর ২০২০, ০৫:১৮ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নির্মল বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নির্মল বিশ্বাস (২৫) রায়পুরা উপজেলার কুকুরমারা এলাকার প্রমোদ চন্দ্র দাসের ছেলে। শনিবার (২৮ নভেম্বর) রাতে থানায় অভিযোগ করার পর অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী হওয়ায় নির্মল বিশ্বাস প্রায়ই ওই শিশুর বাড়িতে আসা যাওয়া করতো। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সহপাঠিদের সাথে খেলার সময় শিশুটিকে জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় শশ্মনের পাশের একটি কাঠ বাগানে নিয়ে যায় নির্মল। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনার বিবরণে দিলে শিশুটিকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, শিশুটির পিতার করা মামলায় গতকাল রাতেই নিজ এলাকা থেকে নির্মলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ