রায়পুরায় অবৈধ ইটভাটা মালিককে কারাদণ্ড ও অপর ইটভাটাকে অর্থদণ্ড
০৮ ডিসেম্বর ২০২০, ০৮:০৮ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় অনিয়মের দায়ে আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে একটি অবৈধ ইটভাটার মালিককে দুই মাসের কারাদণ্ড ও অপর একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে এ সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত মামুন উপজেলার মাঝেরচরে অবৈধভাবে স্থাপিত মামুন ব্রিক ফিল্ড এর মালিক ও মাঝেরচর গ্রামের মৃত রবিউল্লার ছেলে। অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটাটি হলো মুছাপুর এলাকার একতা ব্রিক ফিল্ড।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নরসিংদীর জেলা প্রশাসকের নির্দেশে রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের ঝাউকান্দিতে অবস্থিত একতা ব্রিক ফিল্ড ও প্রত্যন্ত চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের মাঝেরচরের মামুন ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার। নরসিংদী পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
এসময় মামুন ব্রিক ফিল্ড ইটভাটার লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ (স্থাপন) আইন ২০১৩ অনুযায়ী দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়, চরাঞ্চলে ভেকু মেশিন না থাকায় ইটভাটাটি ভেঙ্গে দেয়া যায়নি। একই সময়ে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একতা ব্রিক ফিল্ডকে সংশ্লিষ্ট আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ইটভাটাটিকে সম্পূর্ণরূপে ভেঙ্গে দেয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ