রায়পুরায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার মেথিকান্দায় উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রায়পুরার মেথিকান্দা স্টেশনের প্রায় দুই কিলোমিটার দূরে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুর একটার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
ট্রেনে কাটা পড়ে নিহত মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির নাম খোকা মিয়া (৪২)। তিনি রায়পুরার পলাশতলী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে। ট্রেনে কাটা পড়ার আগে খোকা মিয়া ওই রেললাইন ধরে হাঁটছিলেন।
রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও সংশ্লিষ্ট স্টেশন সূত্র বলছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে মেথিকান্দা স্টেশনের প্রায় দুই কিলোমিটার সামনে কমলপুর এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির নিচে কাটা পড়েন খোকা মিয়া। এ সময় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমায়েদুল জাহিদী জানান, নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই খোকা মিয়ার লাশ হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি