রায়পুরায় ঘুড়ি নিয়ে দুই শিশুর হাতাহাতি, সংঘর্ষে জড়িয়ে আহত ৪
১৬ জুন ২০২১, ১০:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ঘুড়ি নিয়ে দুই শিশুর মধ্যে হাতাহাতির ঘটনায় সংঘর্ষে উভয় পক্ষের নারী ও শিশুসহ ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার মো. কবির হোসেন স্ত্রী ডলি বেগম (৪৫), ছেলে সজল মিয়া (১৫), হুমায়ুর কবিরের স্ত্রী শাহিদা আক্তার (৩৫), মেয়ে মনি আক্তার (১৪)। তাদের মধ্যে ডলি ও শাহিদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, দুই প্রতিবেশী কবির হোসেনের ছেলে শাওন ও হুমায়ুন কবিরের ছেলে শাওন মিয়ার মধ্যে ঘুড়ি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এনিয়ে দুই শিশুর মা’র মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দায়ের কোপে ডলির মাথা রক্তাক্তর জখম হয়। অরপদিকে শাহিদাও মাথায় আঘাত পান। এ ঘটনায় সজল ও মনি নামে আরো দুজন আহত হয়।
দায়ের কোপে আহত ডলির মাথায় বারটা সেলাই লেগেছে বলে জানান তার মেয়ে তাহমিনা। তিনি জানান, আহত মা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন। অপরদিকে মনি জানান, মা শাহিদাকে মাথায় ও তাকে পিটিয়ে আহত করা হয়েছে।
রায়পুরা থানার এসআই দেব দুলাল দে জানান, এব্যাপারে দুই পক্ষে সঙ্গে কথা হয়েছে। এখানো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার