রায়পুরায় ওয়ান শুটারগান ও কার্তুজ সহ দুইজন গ্রেপ্তার
২২ আগস্ট ২০২৩, ০২:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া (৪৬) ও মোঃ ইয়াছিন (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সামসুল আরেফিন।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় রায়পুরা থানার পাড়াতলী ইউনিয়ন এর কাচারিকান্দি পুরাণ বাজার এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সহিদ মিয়া (৪৬) রায়পুরা উপজেলার মধ্যনগর পশ্চিম পাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে ও মোঃ ইয়াছিন (৩৮) একই এলাকার রফিকূল ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে রায়পুরা থানার বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ পাড়াতলী ইউনিয়ন এর কাচারিকান্দি পুরাণ বাজার এলাকায় অভিযান চালায়অ এসময় বাজারের পিছনের রাস্তা হতে ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া ও মোঃ ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা