রায়পুরায় অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট
২২ আগস্ট ২০২৩, ০৬:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় উপজেলা মৎস্য অফিসের বিশেষ অভিযানে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে জব্দকৃত জাল পুড়ানো হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: হাবিব ফরহাদ আলমসহ সহকারী মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: হাবিব ফরহাদ আলম ও সহকারী মৎস কর্মকর্তারা।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. হাবিব ফরহাদ আলম বলেন, মেঘনা নদী বেষ্টিত রায়পুরার চরাঞ্চলের অনেকেই মৎস্য শিকারের পেশায় নিয়োজিত। মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য আনুমানিক ৮৪ হাজার টাকা। তবে কেউ যেন ক্ষতিকর ও নিষিদ্ধ জালে মাছ শিকার করতে না পারে সেজন্য মৎস্য অফিসের তৎপরতা অব্যাহত থাকবে।
জব্দ করে উপজেলায় আনা জালগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুড়িয়ে বিনষ্ট করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা