ভিটিমরজালে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩ অটোরিকশার চালকসহ আরও ৩ জন। আজ শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার ভিটিমরজালে এই দুর্ঘটনা ঘটে।
নরসিংদীর বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ভিটিমরজাল নামক স্থানে একটি যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা ১ নারী, ১ শিশু ও ১ পুরুষ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত চালকসহ ৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও বেলাব ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আ: রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা একজনের লাশ বাড়িতে নিয়ে গেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা