নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক ১
১১ নভেম্বর ২০২৪, ০৪:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কাভার্ডভ্যান ভর্তি ১ কোটি টাকা মুল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে জব্দ করা হয়।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শামসুল আরেফিন।
এসময় কাভার্ডভ্যান চালকের সহকারী সিলেটের জৈয়ন্তপুর উপজেলার চিগনাগুল বাজারের ঘাটেরচটি এলাকার মো: মুছন মিয়ার ছেলে মো: সাদেক (৪৫) কে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন (অপরাধ) জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নারায়ণপুর লাল মিয়া ফিলিং স্টেশন এলাকায় আটক করে তল্লাশী করে ডিবি পুলিশ। এসময় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ কোটি টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ করাসহ চালকের সহকারীকে আটক করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত হতে আনা এসব ভারতীয় শ্যাম্পু, সাবান, মেডিসিনসহ বিভিন্ন ধরনের এসব কসমেটিকস পাচার করা হচ্ছিল।
এ ঘটনায় সরকারি শুল্ক ফাঁকি বিশেষ ক্ষমতা আইনে রায়পুরা থানায় আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এর আগে ৭ নভেম্বর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়ায় একটি কাভার্ড ভ্যান হতে প্রায় কোটি টাকার প্রসাধনী জব্দ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা