রায়পুরায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে শান্তা ইসলাম (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ।
নিহত শান্তা ইসলাম শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান,গত ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল এর সাথে প্রতিপক্ষ একই এলাকার দলিল লেখক মো: সোহেল মিয়ার বিরোধ চলে আসছিল। পূর্ব এ বিরোধের জেরে দুপুরে সোহেলের সমর্থকরা চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল এর বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় চেয়ারম্যানের চাচাতো ভাই এর স্ত্রী শান্তা ইসলাম। পরে স্বজনরা তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়েও হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, দুপুর আড়াইটার দিকে শান্তা ইসলাম নামের এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের পিঠে গুলির চিহ্ন দেখা গেছে।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা