মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
১৬ মার্চ ২০২৫, ০৭:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের সীমান্তে মেঘনা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। রোববার (১৬ মার্চ) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরীর কাছে স্মারকলিপি প্রদান করে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবী করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান শিকদার, চরমধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, নরসিংদী জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট কাজী নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক, কাজী সালমান, রায়পুরা থানা যুবদলের সদস্য কামরুল ইসলামসহ চরমধুয়া ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ।
এসময় বক্তারা বলেন, প্রতিনিয়ত চরমধুয়া ইউনিয়নের সীমান্ত ঘেষে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চরম হুমকির মুখে পড়েছে ইউনিয়নটির ভৌগলিক অবস্থান। ৭২ ঘন্টার মধ্যে যদি মেঘনা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা