রায়পুরায় আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
৩০ নভেম্বর ২০১৯, ০৫:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা থানা পুলিশের আয়োজনে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা শনিবার (৩০ নভেম্বর) সকালে থানা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় চরাঞ্চলের রক্তক্ষয়ী টেটাযুদ্ধ নির্মূলের লক্ষ্যে ৬ টি ইউনিয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং শিক্ষকগণ বলেন, বর্তমান অফিসার ইনচার্জ মহসিনুল কাদির আসার পর থেকে রায়পুরার মানুষ শান্তিতে রয়েছেন। চরাঞ্চলের দাঙ্গা-হাঙ্গামা, মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম তিনি সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন।
এসময় বিভিন্ন শ্রেণি পেশা মানুষের প্রশ্নের উত্তর ও সমাধান দেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র মোঃ জামাল মোল্লা, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মহসিনুর কাদির।
এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষকগণ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল