রায়পুরায় ৪ জন অগ্নিদগ্ধ মামলা: দুই আসামীর জামিন বাতিল
০৩ ডিসেম্বর ২০১৯, ০৮:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার লোচনপুরে বসত ঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে তিনবোনসহ চারজন দগ্ধ ঘটনার মামলায় নিম্ন আদালত থেকে নেয়া দুই আসামীর জামিন বাতিল করেছেন উচ্চ আদালত। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিচারপতি মঈনুল ইসলাম ও কাজী জিনাত হকের বেঞ্চ আসামীদের জামিন বাতিলপূর্বক নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
উক্ত দুই আসামী হলো- মাহমুদুল হাসান ওরফে রবিন (২৬) পিতা দুলাল গাজী ও মো: মামুন (২২) পিতা সোহরাব মিয়া উভয় সাং লোচনপুর, রায়পুরা, নরসিংদী।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, উক্ত মামলার ৭ আসামীর মধ্যে ৪ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। এরমধ্যে তিন আসামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। পরবর্তীতে ওই ৩ আসামী পর্যায়ক্রমে নিম্ন আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে যায়। পরে বাদী পক্ষ উক্ত মামলার দুই আসামীর জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার শুনানিতে বিচারপতি মঈনুল ইসলাম ও কাজী জিনাত হকের গঠিত বেঞ্চ দুই আসামী মাহমুদুল হাসান ওরফে রবিন ও মো: মামুন এর জামিন বাতিলপূর্বক নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
চলতি বছরের ৯ এপ্রিল ভোরে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনবোনসহ চারজন দগ্ধ হওয়ায় ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে আহত হন লোচনপুর গ্রামের সামসুল হকের মেয়ে প্রীতি (১১), সুইটি (১৩), মুক্তা (১৬) এবং তাদের ফুফু আব্দুল খালেকের স্ত্রী খাতুন নেছা (৬৫)।
আহতদেরকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এঘটনায় দগ্ধদের বড় বোন রত্না আক্তার বাদী হয়ে ৭ জনকে আসামী করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল