রায়পুরা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক
০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম
রায়পুরা প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগি ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে আটককৃতদের সঙ্গে থাকা একটি রাম-দা ও দুটি ছোড়া জব্দ করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে।
আটককৃতরা হলো উপজেলার রায়পুরা পৌর এলাকার পূর্বপাড়া গ্রামের মো. মফিজ মিয়ার ছেলে মো. রানা মিয়া (১৭), রামনগরহাটি গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (১৬), কান্দাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. সুমন মিয়া (১৫)। পলায়নকৃত ডাকাত দলের বাকি সদস্যরা হলো মো. রায়হান মিয়া (২০), অলি মিয়া (৩০), মো. জামাল (৩০), আল আমিন (৩০) ও সুমন (২৫)।
এ ঘটনায় শনিবার (১ ফেব্রুয়ারি) রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বাদী হয়ে আটককৃত ৩ জনসহ ৮ জনের নাম উল্লেখ করে আরো ৩/৪ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, রাতে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার এএসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই ৩ ডাকাত সদস্যকে আটক করেন। বাকি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তখন আটককৃতদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বলেন, ৩ ডাকাত সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ