রায়পুরায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
০৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ইসমাঈল হোসেন (৬০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর গ্রামে বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসমাঈল হোসেন শ্রীনগর গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।
বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইসমাঈল হোসেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। মরদেহের ময়নাতদন্ত ও ঘটনার তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ