নরসিংদীতে আরও এক করোনা রোগী শনাক্ত, গ্রাম লকডাউন
০৭ এপ্রিল ২০২০, ১১:৫০ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ওই রোগী রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি ঔষধ কোম্পানীতে নারায়ণগঞ্জে চাকুরি করেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি নারায়ণগঞ্জে একটি ঔষধ কোম্পানীতে চাকুরি করেন। করোনা উপসর্গ দেখা দেয়ার পর চারদিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। রবিবার আইইডিসিআর এ তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ মঙ্গলবার রাতে আইইডিসিআর থেকে জানানো হয় তার করোনা পজেটিভ। আমরা এখন ওই গ্রামটি লকডাউন করে দিয়েছি এবং তাকে আইসোলেশনে পাঠানো হবে। তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এর আগে গতকাল সোমবার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয় এবং গ্রাম লকডাউন করা হয়। তিনিও নারায়ণগঞ্জে চাকুরি করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ