রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১
১৩ মে ২০২০, ০৬:২৭ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মো. নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১২ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
আহতরা হলো, একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে বাদল মিয়া (৫৫), বাদলের মেয়ে বৃষ্টি আক্তার (২০), মৃত কলিম উদ্দিনের ছেলে বিল্লাল মিয়া (৩৫), তোয়াব আলীর ছেলে সোহান (২০), হাসিম মিয়ার ছেলে কবির (৪০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের ফরহাদ হোসেন স্বপন ও মো. কাঞ্চন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন টেঁটা, বল্লম, দা, ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় স্বপনের লোকজনের টেঁটার আঘাতে কাঞ্চনের ভগ্নিপতি নুরুল হক আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্বপন গ্রুপের চারজন ও কাঞ্চন গ্রুপের একজন আহত হয়। এসময় উভয়পক্ষের ১৪টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে বেলা সাড়ে ১২টার দিকে নুরুল হকের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে কাঞ্চনের লোকজন পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় নতুন করে আবারও আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা-সার্কেল) তারিক রহমান, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুরুল হক নামে এক ব্যক্তি টেঁটাবিদ্ধ হয়ে মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ