রায়পুরায় সেনাবাহিনীর সম্প্রীতির বাজারে বিনামূল্যে খাদ্যসহায়তা
১৮ মে ২০২০, ০৭:১৪ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা সংকট মোকাবেলায় নরসিংদীর রায়পুরায় গরীব ও দু:স্থ মানুষের জন্য সম্প্রীতির বাজার বসিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১৮ মে) রায়পুরা সরকারি কলেজ মাঠে বসানো একদিনের এই ব্যতিক্রমী বাজার থেকে সবজিসহ খাদ্যসামগ্রী পেয়েছেন করোনা সংকটে কর্মহীন স্থানীয় এক হাজার দরিদ্র মানুষ। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে এ মানবিক সহযোগিতা পাওয়ায় খুশি তারা।
সরেজমিন গিয়ে দেখা গেছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয়ের অসহায় মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবে নরসিংদীর রায়পুরা সরকারি কলেজ মাঠে সম্প্রীতির বাজার নামে ভিন্নধর্মী আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই বাজারে ছিল চাল, ডাল, আটা, আলু, লবন, নুডলস, লবন, সেমাইসহ বিভিন্ন ধরনের সবজি ও সবজি বীজ। দুপুর ১২টা থেকে একদিনের এই সম্প্রীতির বাজারে আসতে থাকেন করোনায় বিপর্যস্ত রায়পুরা ও বেলাব উপজেলার দরিদ্র মানুষজন। বাদ পড়েননি সমাজের তৃতীয় লিঙ্গের মানুষ ও প্রতিবন্ধী ব্যক্তিরাও। চিরচেনা সেই হইহুল্লোড় ও উপচেপড়া ভীড় না করে প্রবেশমুখে হাত ধুইয়ে সারিবদ্ধভাবে বাজারে প্রবেশ করেন তারা। সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে ব্যাগে তুলে নেন টেবিলে সাজিয়ে রাখা বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্য। সেনাবাহিনীর এই মানবিক সহযোগিতায় খুশি হয়েছেন করোনা সংকটে বেকার হয়ে পড়া অসহায় মানুষেরা।
স্থানীয় কৃষকরা যাতে সবজির ন্যায্যমূল্য পায় এলক্ষ্যে প্রান্তিক কৃষকদের নিকট থেকে সবজি ক্রয় করে ব্যতিক্রমী এই বাজার ব্যবস্থাপনা করা হয়। এর আগে করোনায় কর্মহীন অসহায় মানুষের ডাটাবেইজ তৈরি করে সেনাবাহিনী। করোনা সংকট মোকাবেলায় অন্যান্য স্থানেও সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।
একদিনের সম্প্রীতির বাজার কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এসময় নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ