রায়পুরায় ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
২২ জুন ২০২০, ১১:২৭ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা থেকে ইয়াবা ও গাঁজাসহ রবি উল্লাহ (৪০) নামে একাধিক মাদক মামলার আসামী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ জুন) বিকালে উপজেলার রাধাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল্লাহ উপজেলার শেরপুর (রাধাগঞ্জ) গ্রামের হারিছ মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে উপ পরিদর্শক তাপস কান্তি রায় ও সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ রায়পুরার রাধাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে জেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রবি উল্লাহকে গ্রেফতার করা হয়। এসময় তার দখল হতে ০২ কেজি গাঁজা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৩টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ