রায়পুরায় তিনটি চোরাই গরুসহ তিনজন গ্রেফতার
২০ জুলাই ২০২০, ০৬:২৮ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তিনটি চোরাই গরুসহ একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোরে রায়পুরা থানাধীন হাটুভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শিবপুর থানার বংশিরদিয়া গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মোঃ আবু তাহের (৫৫), মাধবদী থানার দিঘীরপাড় এলাকার মৃত রফিক মিয়ার ছেলে শামীম (৩৫) ও নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকার মোঃ ছোবহান এর ছেলে শামীম মিয়া (৩৬)।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা থানার উপ পরিদর্শক মোঃ রিয়াজ উদ্দিন, সহকারী উপ পরিদর্শক মোকাদ্দম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় থানাধীন হাঁটুভাঙাস্থ ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে থেকে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত চোর চক্র অজ্ঞাত স্থান হতে গরুগুলো চুরি করে নিয়ে এসে ঘটনাস্থলে বিক্রয় করা অবস্থায় গ্রেফতার করা হয়।

এ সময় তাদের দখল হতে এক লাখ ৩৫ হাজার টাকা মূল্যের তিনটি চোরাই গরু ও একটা কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ