রায়পুরায় রাস্তা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৬
২৭ আগস্ট ২০২০, ০১:২০ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রায়পুরা পৌরসভার তাতাকান্দা মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দেলোয়ার হোসেন তাতাকান্দা মহল্লার হিরন মিয়ার ছেলে। আহতরা হলেন-শাকিল মিয়া (২২), আতাউর রহমান (৬০), হিরন মিয়া (৫০), হায়দার আলী (৫০), সাকিব (১৬) ও সোহান (২২)। আহতদেরকে রায়পুরা, নরসিংদী ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার জমি নিয়ে তাতারকান্দা মহল্লার সাত্তার মাস্টার ও রতন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও সমস্যার সমাধান না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করায় উত্তেজনা বিরাজ করছিল।
এই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর দেলোয়ার হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর অবস্থায় হিরন ও শাকিল নামে দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ