রায়পুরা থেকে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৫০০ পিস ইয়াবা উদ্ধার
২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৭ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা থেকে ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) রায়পুরা থানার রহিমাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার হাসনাবাদ পশ্চিমপাড়া এলাকার মৃত আলমাছ ভূইয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২২), একই থানার আমিরগঞ্জ এলাকার মেজবাহ উদ্দিন ভূইয়ার ছেলে মোস্তাফিজুর রহমান নাদিম (২০) ও রহিমাবাদ এলাকার মৃত আব্দুল মন্নাফ এর ছেলে মোঃ উমর ফারুক (৩২)।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উপ পরিদর্শক তাপস কান্তি রায়, সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন ও তাদের সঙ্গীয় ফোর্স রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রহিমাবাদস্থ মিজানুল এর অটো গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর থেকে চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ