শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার
০১ ডিসেম্বর ২০২০, ০৩:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (০১ ডিসেম্বর) ভোর রাতে শিবপুর মডেল থানাধীন তেলিয়া শ্মশানঘাট সংলগ্ন একটি সবজির বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শিবপুর থানার তেলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ রবিন মিয়া (২৬), মোমেন ভূঁইয়ার ছেলে মোঃ তন্ময় ভূঁইয়া (২০), বাশার ভূঁইয়ার ছেলে মোঃ জয়নাল ভূঁইয়া (১৮), আনোয়ার হোসেনের ছেলে মোঃ উজ্জ্বল মিয়া (১৯) ও মুন্সেফেরচর এলাকার বকুল হোসেন ড্রাইভার এর ছেলে নাদিম মিয়া(২৭)।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মাহমুদুল হাসান মারুফ ও মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকার তেলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাত প্রবন এলাকা তেলিয়া গ্রামের হাবিবুল্লাহর শিমের (সবজি) বাগানের ভিতর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের দখল থেকে ৬০ পিস ইয়াবা, ৪ টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল ও ১টি ছোড়া উদ্ধার করা হয়।
তারা শিবপুর থানা এলাকায় বসতবাড়ীতে ডাকাতি করার জন্যে সমবেত হয়ে শলাপরামর্শ করতেছিল। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত রবিন ও তন্ময়ের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা