শিবপুরে ব্যাংকের উদ্যোগে দরিদ্রের মাঝে কম্বল বিতরণ
১৩ জানুয়ারি ২০২১, ০৯:২১ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে ৬ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় শিবপুর কলেজ গেইট এলাকায় ব্যাংক এশিয়ার উদ্যোগ এসব কম্বল বিতরণ করা হয় ।
ব্যাংক এশিয়া হাতিরদিয়া শাখার ব্যবস্থাপক মোঃ মামুনুর রহমান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান।
এসময় সাধারচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কাসেম, শিবপুর প্রেসক্লাবের সদস্য মোমেন খান, শেখ মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়ার হাতিরদিয়া শাখার ব্যবস্থাপক মোঃ মামুনুর রহমান ভূইয়া জানান, ব্যাংকিং সেবা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও সামাজিক কাজের সাথে ব্যাংক এশিয়া সম্পৃক্ত। তারই ধারাবাহিকতায় শিবপুর ও মনোহরদী উপজেলার ৬ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ