শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা
২৯ জুন ২০২১, ০৬:১৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলামের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল সগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়স কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা নির্বাচন অফিসার ফারজানা আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিছ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্র্র্র্তা আরিফা আক্তারসহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ডাঃ মোঃ সাইফুল ইসলাম কিশোরগঞ্জ সদর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পান। তিনি আগামী ১ জুলাই ওই হাসপাতালে যোগদান করবেন বলে জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ