শিবপুরে কাঠ বাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
২০ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে একটি নির্জন কাঠ বাগান থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বাঘাব গ্ৰামের হারুন মিয়ার নির্জন কাঠ বাগান থেকে নাকে মুখে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে বাগান মালিক হারুন মিয়া গাছের লতাপাতা কাটার জন্য বাগানে গিয়ে লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির খান কে জানান। পরে মনির খান ঘটনাটি থানা পুলিশ কে অবহিত করেন। খবর পেয়ে শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ঘটনাস্থলে যান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার। তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় সনাক্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ ব্যুরা অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়। নিহত নারীর দুই হাতের আঙ্গুল কাটা ও ক্ষতবিক্ষত থাকায় তাৎক্ষনিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ধারণা করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার রাতের কোন এক সময় তাকে কেউ হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পড়নে ছিল সাদা রঙ্গের পায়জামা, লাল রংয়ের কামিজ ও কালো রঙের বোরকা। পাশে পড়েছিল একটি ব্যাগ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা