শিবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক মোল্লা আর নেই
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৯ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক মোল্লা (৬০) আর নেই। তিনি গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১টায় উপজেলার কারারচরস্থ নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। ঐদিনই বাদ এশা (৮.৩০ মিনিট) আমতলা বিসিক মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার পিতা-মাতার কবরের পাশেই তার লাশ দাফন করা হয়।
জানাজা নামাজ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ওমর ফারুক মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, অধ্যক্ষ ড: মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, এডভোকেট রেজাউল করিম বাছেদ, মরহুমের ছোট ভাই বাদল মোল্লা প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা