শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ
২৭ মে ২০২৫, ১০:০৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১০৭টি বিদ্যালয়ে ল্যাপটপ ও ৩৪ টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. মোঃ মোস্তাফিজুর রহমান কাওসার, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, প্রধান শিক্ষক ও স্কাউট কমিশনার আবুল হোসেন কাজল, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির, মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও