শিবপুরে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ নিহত দুই
১৩ আগস্ট ২০১৯, ১১:৩৫ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহি বাসচাপায় ঢাকার এক বাস চালক ও এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন-শিবপুর উপজেলার বৈলাব গ্রামের লতিফ মিয়ার ছেলে ও ঢাকায় বাস চালক হিসেবে কর্মরত রিপন মিয়া (৩৫) ও শিবপুর শহীদ আসাদ কলিজিয়েট গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক গাজী হারুন অর রশিদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে লামিয়া আক্তার (১৮)।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৮টায় নরসিংদী-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে শিবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা শিবপুরের পঁচারবাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরতী দিক ঢাকা থেকে মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহি বাস চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী রিপন মিয়া মারা যায় ও চারজন যাত্রী আহত হয়। আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে মারা যায় লামিয়া আক্তার নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। আহতদের মধ্যে রহিম (৩৮) ও মজিবুর রহমান (২৬) নামে দুই যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে এবং অপরজন নিহত লামিয়ার মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আসমাউল হুসনাকে (৪২) গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা