শিবপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা
০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৩ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টম্বর) ১২ ঘটিকার সময় উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি, মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফরহাদ আলম ভূঞা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার আবদুর রব ভূইয়া ও সহ-সুপার মাওলানা আবদুল মোমেন প্রমুখ। এসময় ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস নির্মূলে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে হবে, তাহলেই সমাজ থেকে সকল অপরাধ রোধ করা সম্ভব হবে। সভায় জেলা আওয়ামী যুবলীগের উপ-প্রচার সম্পাদক খোকন সরকারসহ শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ