করোনায় আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
১২ নভেম্বর ২০২০, ০২:২৩ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম
স্পোর্টস ডেস্ক:
এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। বুধবার (১১ নভেম্বর) তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তবে তার পরিবারের অন্য সবাই সুস্থ আছেন। আর এ ক্রিকেটার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই কোয়ারেন্টাইনে আছেন।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে প্রথমে করোনা পজিটিভ হয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। এর একদিন পরেই জানা যায় টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই এখন বাসায় আইসোলেশনে আছেন।
এদিকে মাহমুদউল্লাহর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফ খেলতে যাওয়ার কথা ছিল। এজন্য করোনা টেস্ট করান তিনি। করোনার কোনো উপসর্গ না থাকলেও দুবার নমুনা পরীক্ষা করিয়ে দুবারই ফল পজিটিভ আসে তার। ফলে আপাতত পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না মাহমুদউল্লাহর। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলা নিয়েও সংশয় আছে।
এর কয়েক মাস আগে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%