বঙ্গবন্ধু কাপ টি-২০ সূচিতে রদবদল
০৩ ডিসেম্বর ২০২০, ০৭:৫৮ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম
স্পোর্টস ডেস্ক:
শুক্রবার রাত ১০ টায় কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এছাড়া শুক্রবার জুম্মার নামায। এই দুটি বিষয় মাথায় রেখে শুক্রবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচিতে পরিবর্তন আনছে বিসিবি।
আগের সূচি অনুযায়ী শুক্রবারের প্রথম ম্যাচ শুরুর কথা ছিল দুপুর ২টায় ও শেষ হওয়ার সময় বিকেল ৫টা ২০ মিনিটে। আর দ্বিতীয়টি সন্ধ্যা ৭টা থেকে ১০টা ২০ মিনিট অবধি চলার কথা। কিন্তু এখন ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২ টায়, শেষ হবে বিকেল ৩টা ২০ মিনিটে। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫ টায়। প্রথম ম্যাচের টস হবে সকাল সাড়ে ১১টায়। দ্বিতীয় ম্যাচের টসের সময় নির্ধারিত আছে বিকেল সাড়ে ৪ টায়। দুপুরের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে জেমকন খুলনা। অন্যদিকে সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞিপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তিতে অবশ্য ম্যাচ পেছানোর কারণ জানানো হয়নি। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, মূলত জুমার নামাজ এবং রাতে বাংলাদেশের ফুটবল ম্যাচের কথা চিন্তা করেই আমরা সূচিতে রদবদল এনেছি।
পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৪ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে আছে গাজী গ্রুপ চট্টগ্রাম। দ্বিতীয় স্থানে আছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ৪ ম্যাচে সমান ২ জয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে জেমকন খুলনা। ৪ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল চার নম্বরে। নেট রান রেটে বরিশালের চেয়ে পিছিয়ে থাকায় টেবিলের তলানিতে রয়েছে বেক্সিমকো ঢাকা।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা