বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি
০২ জানুয়ারি ২০২১, ০৯:১৯ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
স্পোর্টস ডেস্ক:
রুটিন মেনে সকালে জিম করছিলেন সৌরভ গাঙ্গুলি। শুরুতে পিঠের দিকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর মাথা ঘুরে পড়ে যান বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব সামলানো ‘প্রিন্স অব ক্যালকাটা’। কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, গাঙ্গুলির পারিবারিক সূত্রে জানা গেছে, পড়ে যাওয়ার আগে বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি।
ভারতের সাবেক অধিনায়ককে কলকাতার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দাদা স্নেহাশিস গাঙ্গুলি আনন্দবাজারকে বলেছেন, ‘সৌরভের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে ও এখন স্থিতিশীল।’
স্নেহাশিসের মন্তব্যে স্বস্তির সঙ্গে দুশ্চিন্তাও ভর করেছে। অবস্থা স্থিতিশীল থাকলেও গাঙ্গুলির যেহেতু হৃদযন্ত্রের সমস্যা আছে, সেটা নিয়েই দুশ্চিন্তা। এখন তার কার্ডিওলজিকাল কিংবা নিউরোলজিকাল কোনও সমস্যা তৈরি হয়েছে কিনা, সেটা দেখা হচ্ছে হাসপাতলে।
যদিও চিকিৎসকরা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। আনন্দবাজারের খবর, প্রথমে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল ভারতের সাবেক অধিনায়ককে, সেখান থেকে তাকে ওয়ার্ডে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা গাঙ্গুলির জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের মেডিকেল টিম। চলছে পরীক্ষা-নিরীক্ষা। হাসপাতাল কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া না গেলেও ভারতীয় মিডিয়া ইন্ডিয়া টুডের খবর, পরীক্ষা-নিরীক্ষায় সব ফল ইতিবাচক থাকলে আজই ছেড়ে দেওয়া হবে গাঙ্গুলিকে।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%