দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুক
১০ মে ২০২১, ০৮:৩৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:০১ এএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুক। শ্রীলঙ্কা থেকে তার ঢাকা আসার কথা ছিল না। কলম্বো থেকে ওঠার কথা ছিল জোহানেসবার্গের বিমানে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। সেই কোয়ারেন্টাইন ঝামেলায় না যাওয়ার ইচ্ছার কারণে ঢাকায় ফিরে আসেন কুক।
সামনেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সময়ে ফিল্ডিং কোচের দেশে ফিরে যাওয়ার কারণ কী? বিসিবির সূত্রে জানা গেলো, রায়ান কুকের স্ত্রী সন্তান সম্ভবা। সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকার জন্যই মূলতঃ তিনি শ্রীলঙ্কা থেকে দেশে ফিরতে চেয়েছিলেন।
কিন্তু হঠাৎ খবর আসে রায়ান কুকের স্ত্রীর মারাত্মক কিছু সমস্যা তৈরি হয়েছে। তাকে বাধ্য হয়েই দেশে ফিরতে হচ্ছে। এ কারণে বিসিবির অনুমতি নিয়ে আগামীকাল মঙ্গলবারই (১১ মে) দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বিমানে উঠবেন কুক। বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ বিকেলে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
আকরাম একই সঙ্গে জানিয়েছেন, এর অর্থ হচ্ছে আগামী ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের যে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ, সেখানে টাইগারদের সঙ্গে থাকা হচ্ছে না রায়ান কুকের।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা