ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেল বাংলাদেশের তিনজন
০২ জানুয়ারি ২০২২, ০৪:৪০ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ এএম
স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর নির্মিত বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হয়েছে বাংলাদেশ দলের তিন ক্রিকেটারের। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মুস্তাফিজুর রহমান। ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে তিন বাংলাদেশির সাথে আরও রয়েছেন দুই পাকিস্তানি, চার আইরিশ, দুই লঙ্কান এবং এক দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়।
গত ওয়ানডে মৌসুমে (২০২১) অলরাউন্ডার সাকিব আল হাসান ৩৯.৫৭ গড়ে করেছিলেন ২৭৭ রান আর নিয়েছিলেন ১৭টি উইকেট। উইকেট-রক্ষক ও ব্যাটার মুশফিকুর রহিম ৫৮.১৪ গড়ে ৪০৭ রানের সঙ্গে ফিল্ডার হিসেবে ৮টি ক্যাচ ও উইকেট রক্ষক হিসেবে দুটি ক্যাচ নেন। মোস্তাফিজুর রহমান নেন ১৮টি উইকেট।
ওয়ানডে একাদশের মতো মোস্তাফিজের জায়গা হয়েছে টি-টোয়েন্টির সেরা একাদশেও। বছরজুড়ে ৫৯টি উইকেট নেন ৭.৪৮ ইকনোমিতে।
ওয়ানডে দল: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), ফখর জামান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), রাসি ভ্যানডার দুসেন (দঃ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সিমি সিং (আয়ারল্যান্ড), জস লিটল (আয়ারল্যান্ড), দুষমন্থ চামিরা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
টি-টোয়েন্টি দল: বাবর আজম (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), মঈন আলী (ইংল্যান্ড), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), লিয়াম লিবিংস্টোন (ইংল্যান্ড), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), হার্শাল প্যাটেল (ইন্ডিয়া), রশিদ খান (আফগানিস্তান), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%