পরিবার নিয়ে অবকাশ যাপনে সাকিব আল হাসান
২৫ জুন ২০১৯, ০৪:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের পরবর্তী ম্যাচ বার্মিংহামে অপরাজিত থাকা ভারতের বিপক্ষে। এই ম্যাচের আগে অবশ্য লম্বা বিরতি পাচ্ছে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর হাতে সপ্তাহখানেকের মতো সময় পাচ্ছেন সাকিবরা। বাংলাদেশের পরের খেলা হবে ২ জুলাই। সোমবারের (২৪ জুন) ম্যাচ শেষে আনুষ্ঠানিক এক বার্তায় বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, মাঝের ৮ দিনের মধ্যে পাঁচ দিনই ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে দলের সদস্যদের জন্য।
এই সময়টায় কেউ কেউ ঘুরে বেড়াবেন, কেউ পরিবারকে সময় দেবেন।
মঙ্গলবার (২৫ জুন) বিকালে বার্মিংহ্যামে পৌঁছেই জাতীয় দলের ক্রিকেটাররা যে যার মতো ঘুরতে বেরিয়ে যাবেন। ছুটিতে ক্রিকেটারদের বড় অংশ লন্ডনে কাটাবেন।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সাকিব যাচ্ছেন যুক্তরাজ্যের বাইরে। ফ্রান্স ও সুইজারল্যান্ডের উদ্দেশে তার আজই রওনা হওয়ার কথা। এ যাত্রায় তার সঙ্গী স্ত্রী শিশির ও মেয়ে অ্যালাইনা।
এবারের বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফরম্যান্স করে চলেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৪৬৭ রান করে সর্বোচ্চ স্কোরার। আর বল হাতে নিয়েছেন ১০ উইকেট। এর মধ্যে ৫ উইকেট নিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে।
টাইগাররা এবার যে তিন ম্যাচ জিতেছে, সেই তিন ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এমন পারফরম্যান্সের পর মনটাকে চাঙ্গা রাখতেই অবকাশে যাচ্ছেন সাকিব।
বিভাগ : খেলা
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার