পিছিয়ে যেতে পারে বিপিএল
১০ অক্টোবর ২০১৯, ০৭:৫৪ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ এএম
স্পোর্টস প্রতিবেদক:
পূর্বনির্ধারিত সময় অর্থাৎ ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু’বিপিএল বেশ দ্ব্যর্থহীন কণ্ঠেই এমনটা বলেছিলেন জালাল ইউনুস । কিন্তু এক সপ্তাহ না যেতেই সুর বদলে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
পূর্বাবস্থান থেকে সরে এসে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বললেন, ৭-১০ দিন পিছিয়ে যেতে পারে দেশের ঘরোয়া ক্রিকেটের জাঁকজমকপূর্ণ এই আসরটি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিপিএল সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি একথা বলেন।
শেখ সোহেল জানান, ‘আমরা আস্তে আস্তে আগাচ্ছি। একটা শেষ করলাম কেবল। বিপিএল নিয়ে আমরা বলেছিলাম যে ডিসেম্বরের ৬ তারিখে শুরু হবে। হয়ত এক সপ্তাহ পেছাতে পারি।’
এদিকে একই ডায়াসে উপস্থিত বিসিবির পরিচালক মাহবু্ব আনাম জানালেন, এক সপ্তাহ নয়, দশ দিন পিছিয়ে যাচ্ছে বিপিএল। তিনি যোগ করেন, ‘কোনো সংকটময় পরিস্থিতি যদি হয় তখন আমরা কিন্তু আসর পিছিয়ে দেই।’
এই মুহূর্তে কি এমন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিসিবি যে, বিপিএল পেছাতে হবে? এমন কোনো প্রশ্নের উদ্রেক অবশ্য সংবাদ সম্মেলনে হয়নি। তবে মাহবুব আনাম নিজেই নিজের কথা পাল্টে বললেন, ‘এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যে এখন পর্যন্ত আগের সেই অবস্থানে নেই।’
বিভাগ : খেলা
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ