এসএ গেমসের দ্বিতীয় ম্যাচেও টাইগ্রেসদের দাপুটে জয়
০৪ ডিসেম্বর ২০১৯, ০১:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচেও স্বাগতিক নেপালের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশের টাইগ্রেসরা।
আজ বুধবার (৪ নভেম্বর) পোখরায় টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। তবে বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে দাঁড়াতেই পারেননি নেপালি ব্যাটসম্যানরা। ফলে নেপাল নারী দলকে ৫০ রানে গুটিয়ে দেয় সালমা খাতুনরা। ৫১ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার মুরশিদা খাতুন ও আয়শা রহমানের দারুণ ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। মুরশিদা ২৪ বলে ২৩ ও আয়শা ২২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে রাবেয়া খাতুন ৪ ওভারে ৮ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। পেসার জাহানারা আলম নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পান সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহিম খাতুন। ম্যাচ সেরা হয়েছেন রাবেয়া খান। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
বিভাগ : খেলা
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ