আইপিএল খেলা হলোনা মুশফিকের!
১৯ ডিসেম্বর ২০১৯, ০৮:৪১ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৬:৫৬ এএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
মাত্র একদিন আগেই বিপিএলে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মুশফিকুর রহিম। দলের বিপদে টেনে নিয়ে যাওয়ার অদ্ভূত ক্ষমতা রয়েছে তার। নির্দিষ্ট সময়ে নাম পাঠাননি মুশফিক। শোনা গিয়েছিল, আইপিএলের ফ্র্যাঞ্চাইজির অনুরোধেই নাকি নিলামে নাম দিয়েছিলেন তিনি। উইকেটরক্ষক শ্রেণিতে তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ লাখ রুপি। কিন্তু এই টাকা দিয়েও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কেনার আগ্রহ দেখায়নি। এবারও আইপিএলে খেলা হলো না মুশফিকের।
বারবার নাম দিয়েও দল না পাওয়ায় এবার নিলামে নিজের নামই দেননি মুশফিক। এর কিছুদিন পর জানা যায়, নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাকি তার নাম আছে। কারণ হিসেবে জানা যায়, এবার বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিককে নিয়েই নাকি বেশি আগ্রহ ছিল ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোর। যার প্রমাণ মিলেছিল সর্বশেষ ভারত সফরে। যে কারণে বিসিবির পক্ষ থেকে শেষ মুহূর্তে মুশফিকের নাম পাঠানো হয়। আজ বৃহস্পতিবার কলকাতায় চলমান নিলামে ইতিহাসের যেন পুনরাবৃত্তি ঘটল।
তবে শুধু মুশফিকই নন, বিদেশি উইকেটরক্ষকদের কোটায় অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি ছাড়া কেউই দল পাননি। শ্রীলঙ্কার কুশল পেরেরা, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, ভারতের নমন ওঝা, দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন অবিক্রিত থেকে গেছেন। এদের মধ্যে দুর্দান্ত ফর্মে থাকা শাই হোপকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ব্যাপক আলোচনা ছিল। অ্যালেক্স ক্যারিকে ২.৪ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস কিনে নিলেও ঋষভ পন্টের বিকল্প হিসেবেই থাকতে হবে তাকে!
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা