বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেনা সাকিব
০৮ জানুয়ারি ২০২০, ০২:৫৭ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৬:৫৪ এএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। তবে এ চুক্তিতে থাকছেন না সাকিব আল হাসান। কারণ নিষিদ্ধ হওয়ায় এখন সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে দূরে আছেন দেশসেরা এই ক্রিকেটার। অভিযোগ ছিলো জুয়াড়ির প্রস্তাব সম্পর্কে আইসিসি কিংবা বিসিবিকে অবহিত করেননি তিনি। অবশ্য সাকিব না থাকলেও নতুন চুক্তিতে থাকছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গণমাধ্যমকে বলেন, সাকিব যেহেতু নিষিদ্ধ, কেন্দ্রীয় চুক্তিতে তাঁর থাকার বিষয় নেই। আর মাশরাফির থাকা না থাকা তাঁর ওপরই নির্ভর করছে।
জানা গেছে, আগামী ১২ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সভায় ২০২০ সালের কেন্দ্রীয় চুক্তিও চূড়ান্ত হবে।
প্রসঙ্গত, বিসিবির আগের চুক্তিতে ছিল ১৭ জন ক্রিকেটার। এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। আর এ ক্যাটাগরিতে ছিলেন ইমরুল কায়েস, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। এছাড়া বি ক্যাটাগরিতে ছিলেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ও লিটন দাস। তাছাড়া রুকি ক্যাটাগরিতে ছিলেন আবু হায়দার রনি, সাইফউদ্দিন, নাঈম, জায়েদ ও খালেদ।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা