পাকিস্তান পৌছেছে টাইগাররা: কাল রাষ্ট্রপতির নিমন্ত্রণ
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতমাসের শেষদিকে প্রথমবার পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেবার সরাসরি বিশেষ ভাড়া করা চাটার্ড ফ্লাইটে যাওয়ায় যাত্রার সময় লেগেছিল মাত্র ৩ ঘণ্টার কিছু বেশি সময়। ব্যর্থ সে সিরিজে কিছুই পায়নি বাংলাদেশ। হেরেছে দুই টি-টোয়েন্টিতেই।
এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত থাকা দুই ম্যাচ সিরিজের প্রথমটি খেলতে দ্বিতীয় দফায় পাকিস্তান গিয়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে রওয়ানা করে কাতারের রাজধানী দোহা হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যেতে বুধবার সকাল হয়েছে টাইগারদের।
বোঝাই যাচ্ছে, এবারের সফরটি গতবারের মতো সহজ ও সুন্দর ছিলো না বাংলাদেশ দলের। কেননা এবার আর চাটার্ড ফ্লাইটে নয়, ভেঙে ভেঙে পাকিস্তান গিয়েছে বাংলাদেশ। যার ফলে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দেশত্যাগ করে ইসলামাবাদ পৌঁছতে বুধবার সকাল প্রায় ১০টা (বাংলাদেশ সময়) বেজেছে মুমিনুল হক, তামিম ইকবালদের।
দলের সঙ্গে যাওয়া জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বুধবার সকালে জানান, নিরাপদেই ইসলামাবাদ পৌঁছেছেন তারা। থাকবেন সেখানকার ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেলে। রাওয়ালপিন্ডি থেকে হোটেলের দূরত্ব ৪৫ মিনিটের ড্রাইভিং পথ।
এবারের পাকিস্তান যাত্রায় প্রথমে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি নিতে হয়েছে বাংলাদেশ দলকে। পরে সেখান থেকে বিমানযোগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌছেছে টাইগাররা। দীর্ঘ যাত্রার ধকল কাঁটিয়ে আজ আর অনুশীলন করবে না তারা। তবে বৃহস্পতিবার হবে পুরোদমে অনুশীলন।
এদিকে পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবে বাংলাদেশ দল। এ বিষয়ে এখনই কিছু বলেননি হাবিবুল বাশার।
উল্লেখ্য, পাকিস্তানে সবশেষ ১৭ বছর আগে টেস্ট খেলেছে বাংলাদেশ দল। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে ৩ ম্যাচের টেস্ট সিরিজে করাচি, পেশোয়ার ও মুলতানে খেলেছিল টাইগাররা। এর মধ্যে মুলতানে জয়ের খুব কাছে গিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা