দুই ম্যাচ নিষিদ্ধ লিওনেল মেসি
১৯ জানুয়ারি ২০২১, ১০:০৬ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পিএম
স্পোর্টস ডেস্ক:
সরাসরি লাল কার্ড দেখার শাস্তি শুনলেন লিওনেল মেসি। দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১৯ জানুয়াির) রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটি তার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।
বার্সেলোনা অধিনায়কের এই শাস্তি প্রযোজ্য হবে লা লিগা ও কোপা দেল রে’তে। দুই ম্যাচের নিষেধাজ্ঞায় মেসি খেলতে পারবেন না বৃহস্পতিবার তৃতীয়-বিভাগের দল কর্নিয়ার বিপক্ষে কোপা দেল রের ম্যাচ। এছাড়া মিস করবেন পরের সপ্তাহে এলচের বিপক্ষে লিগ ম্যাচ।
রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আথলেতিক বিলবাও। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন মেসি। দলের পিছিয়ে থাকা ও নিজের এগিয়ে যাওয়ার পথে বাধা পাওয়ায় ‘মেজাজ হারিয়ে’ বিলবাও ফরোয়ার্ড আসিয়ের ভিলারিব্রেকে চাটি মারেন তিনি। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে দেখান লাল কার্ড।
ওই ঘটনার শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মেসি। অবশ্য তার অপরাধে বড় শাস্তির শঙ্কা ছিল। বিশেষ করে, যেভাবে ভিলারিব্রেকে আঘাত করেছেন, তাতে চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পাওয়ার খবর শোনা গিয়েছিল স্প্যানিশ মিডিয়ায়। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও ম্যাচ রেফারি ওই ঘটনায় মেসির মধ্যে ‘আক্রমণাত্মক কিছু খুঁজে পায়নি’। তাই কম শাস্তিই পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসিকে আবার বার্সেলোনায় জার্সিতে দেখা যাবে ৩১ জানুয়ারি। লিগ ম্যাচে এই আথলেতিক বিলবাওয়ের বিপক্ষেই সেদিন মাঠে নামবে কাতালানরা। অবশ্য আর্জেন্টাইন তারকা আগেই ফিরতে পারেন যদি কর্নিয়া বাধা পেরিয়ে কোপা দেল রের পরের রাউন্ডে যেতে পারে বার্সেলোনা।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা